রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী নেত্রকোনায় সাংবাদিক আলিফ হত্যায় যুবক গ্রেপ্তার টুপটুপ রিসোর্ট অগ্নিকাণ্ড : মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা মালয়েশিয়ায় ২৮৭ দিনে আটক বাংলাদেশিসহ ৬৫ হাজারের বেশি বিদেশি সৌদিতে নজরদারি চালানোর সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত জাককানইবিতে আড়াই মাসে তিন সংঘর্ষ, মাথা ফেটেছে ৬ শিক্ষার্থীর দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৭৩ বার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চলতি বছরেই দেশটি সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সেপ্টেম্বরে সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে। তবে চূড়ান্ত সফরের তারিখ নির্ভর করছে প্রধানমন্ত্রীর দপ্তরের ওপর।রোববার নয়াদিল্লিতে সপ্তম যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠক শেষে আজ সোমবার (২০ জুন) ঢাকার বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ড . মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ ঠিক করেছি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরবর্তীতে তিনি আবার জাতিসংঘে যাবেন। আগস্টে তো যাওয়া যাবে না। আর মাত্র জুলাই আছে। আমরা মনে করি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা ওই সময়টায় প্রথম ১০ দিন কনভিনিয়ান টাইম। তারাও (ভারত) সেভাবে একটা তারিখ দিয়েছে, ওয়ার্কিং ডেট দিয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর যদি সেটায় রাজি হয়, তাহলে সেটা পালন করা হবে।প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ঢাকা বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মোমেন। আর সেগুলো নিয়ে জেসিসিতে আলাপও হয়েছে জানিয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো বাস্তবায়ন করব। সেটার আলাপ আমরা জেসিসিতে করেছি। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories