সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

বিশ্ব নবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ সমাবেশ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৮৬ বার

মহানবী হযরত মুহাম্মদ(সা.)এবং তার স্ত্রী আয়শা(রা:)নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতার কটূক্তির প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রায় দেড় হাজার ধর্মপ্রাণ মমিন মুসলমান বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।সোমবার(২০ জুন)সকাল ১০ ঘটিকায় চান্দের চর খাসকান্দি মদিনাপাড়া আরবআলী মার্কেট এলাকার সাধারন মহিলা পুরুষ সহ কয়েকটি গ্রামের বিভিন্ন মসজিদ মাদরাসা থেকে মুসুল্লিরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়।
মহানবীকে(সা:)নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন,মাওলানা আমির হোসাইন,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা বান্দা আল আমিন,মাওলানা আশরাফ আলী ফরিদপুরি,মাওলানা মিজানুর রহমান,মাওলানা আবুল বাসার,মাওলানা আহম্মদ উল্লাহ্‌,মাওলানা মো:বেলাল হোসেন ও ২নং ওয়ার্ড ইউপি সদস্য আলেক চান সজীব।প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বালুচর ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রমজান আলী,আওয়ামীলীগ নেতা মজর আলী,কালাইচান,আঃকাদের,সদাগর রিয়াজুল সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে বক্তারা বলেন,আমাদের কলিজার টুকরা নয়নের মণি হযরত মুহাম্মদ(সা:)কে নিয়ে যারা খারাপ মন্তব‌্য করেছেন আমরা তাদের ফাঁসির দাবি জানাই যেন কেউ জীবনে আর ভারতের মুখ্যপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দান এর মত খারাপ মন্তব‌্য না করতে পারে।প্রথমে হাজারো বিক্ষোভকারীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে চান্দের চর সরকারী প্ররথমিক বিদ্যালয়ে মিছিলে অংশ গ্রহণ করেন পরে স্কুল প্রাঙ্গন থেকে ২নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষ করে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories