গাজীপুরের টঙ্গীতে সনিয়া (১৫) নামে এক তরুনী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। স্থানীয় আরিচপুর মধুমিতা এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আত্মহননকারী সনিয়া বগুড়া সদরের কাটনালপাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন জানান, স্বপরিবারে সনিয়া আরিচপুর মধুমিতা দরবার শরীফ রোডের হাজী আ. রউফ মাস্টারে এর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তিনি কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। খুঁটি-নাটি বিষয়াদি নিয়েও পরিবারের অন্য সদস্যদের সাথে অভিমান করতেন তিনি। শুক্রবার গভীর রাতে প্রতিদিনের ন্যায় রুমের ভেতর শুয়ে পড়েন সনিয়া। শনিবার ভোর ৫টার দিকে সনিয়ার মা ঘুম থেকে উঠে দেখেন বসত ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস পড়ে ঝুলে আছে মেয়ে। এসময় তিনি ডাক-চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন জড়ো হয়ে সনিয়াকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. দেলোয়ার চৌধুরী হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Leave a Reply