বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুইডিশ রাষ্ট্রদূতের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সুরক্ষা আইন ৩ মাসের মধ্যেই করতে হবে’: আহমেদ আবু জাফর রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা

লুটপাট-মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে : কাদের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ৬১ বার

লুটপাট আর মিথ্যাচার বিএনপির অস্থিমজ্জায় মিশে আছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার (১০ জুন) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত দারুসসালাম থানা এবং ৯ ও ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে বেশি টাকার বাজেট দিয়েছে শেখ হাসিনা সরকার উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাতেই মির্জা ফখরুলসহ বিএনপি নেতাদের মুখে শ্রাবণের কালো মেঘের ছায়া পড়েছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মিথ্যাচার আর লুটপাটের ওপর যদি নোবেল পুরষ্কার থাকতো তাহলে বিএনপি মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) তা পেতেন।এ সময় প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেলসহ বিভিন্ন বড় বড় প্রকল্প নির্মাণ করায় শেখ হাসিনার কি অপরাধ?নিরপেক্ষ সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বেগম জিয়া একসময় বলেছিলেন, শিশু-পাগল ছাড়া দেশে নিরপেক্ষ কেউ নেই, তাহলে বিএনপি কি পাগল ও শিশুকে দিয়ে নিরপেক্ষ সরকার বানাতে চায়?আওয়ামী লীগকে বাঁচাতে হলে দলের দুঃসময়ের নেতাকর্মীদের বাঁচাতে হবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

আওয়ামী লীগে ভালো লোকের অভাব নেই তাই খারাপ লোকদের দলে রাখার কোনো প্রয়োজন নেই বলে জানান দলের সাধারণ সম্পাদক।

দারুসসালাম থানা আওয়ামী লীগের সভাপতি এবিএম মাজহারুল আনামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সংসদ সদস্য আগা খাঁন মিন্টুসহ অন্যান্য নেতারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories