চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় দুই বিধবা নারী ফরিদা বেগম ও জোসনা আক্তারের পাশে সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাত।
গত সোমবার (৬জুন) বিকাল ৪.৩০মিনিটের সময় উপজেলার ১৩নং ইসলামপুর ১নং ওয়ার্ড গোদারপাড় ফুলতল এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহুর্তে পুড়ে যায় ঘরটি। এবিষয়ে একটি নিউজ রাঙ্গুনিয়ায় প্রতিবেদন করলে বিষয়টি প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাতের নেতৃবৃন্দদের নজরে আসলে অসহায় বিধবা দুই নারীকে সহায়তা প্রদানের উদ্যোগ নেন।
বৃহস্পতিবার(৯জুন) বিকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে ও সমিতির সভাপতি আলহাজ্ব কোরবান আলী, মোঃ আব্দুর রাজ্জাক, কাতার প্রবাসী মোহাম্মদ আলম শাহ তালুকদার, আলহাজ্ব জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম মজিব, মো.ইলিয়াছ, সাজ্জাদ হোসেন খোকন, মমতাজ উদ্দিন রাশেদ, জসিম উদ্দিন আরকে, মো.আব্দুল্লাহ, এম এ আব্দুল মাবুদ, ওমান প্রবাসী ইসমাইল, মাসুদ করিম সুমন, নাজিম উদ্দীন, নুরুল আবছার -এদের আর্থিক সহযোগিতায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, আসবাবপত্র, প্রয়োজনীয় বস্ত্র, ছেলেদের জন্য শিক্ষা সামগ্রী ও নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভা আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির দুবাই সংযুক্ত আরব আমিরাতের সহ-সভাপতি হাজী নুর নবী, মমতাজহ উদ্দিন রাশেদ,পারুয়া ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মামুনুল ইসলাম, ইসলামপুর ইউপি সদস্য আরাফাত হোসাইন তালুকদার, আব্দুল মান্নান কোম্পানি, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের সাধারণ সম্পাদক হাসান তালুকদার, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সদস্য সৈয়দ ফিরোজ উদ্দিন, মুহাম্মদ মানিক, সমাজ প্রতিনিধি মুহাম্মদ ফরিদ, স্থানীয় মুহাম্মদ সেকান্দর, রবি আলম প্রমুখ।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সংযুক্ত আরব আমিরাত ও রেজায়ে মোস্তফা(দঃ) প্রবাসী পরিষদের সভাপতি আলহাজ্ব কোরবান আলী বলেন- গত দুদিন আগে রাঙ্গুনিয়া উপজেলা ইসলামপুর ইউনিয়নের গোদারপাড় এলাকায় দুই বিধবা নারীর ঘর অগ্নিকাণ্ডে পুড়ে চাই হয়েছে। সেটি নিউজ রাঙ্গুনিয়ার মাধ্যমে আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক পরিষদের পক্ষ থেকে অসহায় দুই বিধবা নারীর জন্য খাদ্য সামগ্রী, বস্ত্র, ছেলেদের জন্য শিক্ষা সামগ্রী এবং আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়াই। আমরা এইভাবে রাঙ্গুনিয়ার আনাচে-কানাচে ঘটে যাওয়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আসছি এবং ইনশাআল্লাহ পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও পাশে দাঁড়াবো। যারা আমাদের এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।
Leave a Reply