মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত উলিপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান সৌদিতে কারখানায় আগুন॥ নওগাঁর ১৩ পরিবারে শোকের মাতম বাংলা কিউআর লেনদেনে চার্জ প্রত্যাহার, মিলবে প্রণোদনা পৌনে ২ লাখ ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র পর্তুগালে বিশ্বনাথী প্রবাসীদের বর্ণাঢ্য প্রীতিসন্ধ্যা

টঙ্গীতে যুবলীগ নেতার বিরুদ্ধে এক নারীকে অপহরণ, মুক্তিপন আদায় ও নির্যাতনের অভিযোগে থানায় মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৯০ বার

গাজীপুরের টঙ্গী কলেজ রোডে এক নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে মারধর করার পর যৌনপীড়ন ও জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে যুবলীগ নেতা ইসমাইল ও তার সহযোগিদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগি নারী ৮ জুন-২০২২ ইং মঙ্গলবার রাতে টঙ্গী পশ্চিম থানায় ১৪৩/৩২৩/৩৬৫/৩৭৯/ ৩৮৫/৩৮৬/ ৩৪ ধারায় মামলা করেছেন।
মামলার এজাহার নামীয় অভিযুক্তরা হলো, স্থানীয় ৫৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী ইসমাইল হোসেন (৩০), তার সহযোগি সুজন ওরফে হাতকাটা সুজন (২৯) ও শামীমসহ (৩০) অজ্ঞাতনামা ৫-৬ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই নারী মৃত্তিবাড়ি এলাকার একটি বাড়িতে ভাড়া থেকে টেইলার্সের কাজ করেন।

গত ৬ জুন-২০২২ ইং সোমবার বিকেলে কলেজ রোডের বাজারে যাওয়ার পথে সুজন ওরফে হাতকাটা সুজন তাকে ডাক দিলে তিনি এগিয়ে যান। এসময় ইসমাইলের নেতৃত্বে শামীমসহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাকে জোরপূর্বক অটোরিকশায় তুলে আলকাছ কমিশনারের (সাবেক) বাড়ির পিছনের সরু গলিতে নিয়ে যায়। তারা ভুক্তভোগির ব্যবহৃত ব্যাগে থাকা নগদ ২৭ হাজার ১’শ টাকা, ১টি স্বর্ণের চেইন ও ১ জোড়া স্বর্ণের কানের দুল লুটে নেয়। এতে ওই নারী বাধা দিলে ইসমাইলের নির্দেশে তার সহযোগিরা ভুক্তভোগিকে লোহার রড দিয়ে এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে তাকে আটকে মোটা অংকের টাকা দাবি করেন। এতেও তিনি অসম্মতি জানালে পূনরায় তাকে মারধর করা হয়। কোন উপায়ন্ত না পেয়ে ভুক্তভোগি তার স্বজনদের থেকে ৫২ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে দেয়। পরে সন্ত্রাসীরা ওই নারীকে জোর করে যৌনপীড়ন করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায়। ভুক্তভোগি ঘটনাস্থলে অসুস্থ হয়ে গোংরাতে থাকলে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল ভর্তি করে।
যোগাযোগ করা হলে যুবলীগ নেতা ইসমাইল হোসেন ওই নারীকে যৌনপীড়ন, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, ওই নারী খারাপ-প্রকৃতির লোক। সে যুবকদেরকে পথভ্রষ্ট করছে। তাই বিষয়টি মুরব্বিদের জানিয়ে তাকে সাবধান হওয়ার জন্য বলা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories