গাজীপুর সদর উপজেলায় ইউপি সদস্য সহ ৪ জুয়াড়ি কে জুয়া খেলা অবস্থায় আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
রোববার ৫ জুন সন্ধার দিকে সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী নয়াপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় জুয়ার আসর থেকে নগত টাকা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মির্জাপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় মৃত আঃ রাজ্জাকের ছেলে মহসিন হোসেন ( ৪০ ), মৃত শুকুম উদ্দিনের ছেলে আতাবর (৪০), কফিল উদ্দিনের ছেলে জাকির হোসেন (৩৮), মৃত- আঃ বারেকের ছেলে সানোয়ার হোসেন ( ৪২ ),।
জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রকিবুল ইসলাম জানান, জয়দেবপুর থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনায় ডিউটি করা কালিন সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই যে, ডগরী নয়াপাড়া এলাকায় বাঁশঝাড়ের নীচে খোলা জায়গায় জুয়া খেলা চলছে। পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের চার জনকে আটক করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত ইউপি সদস্য একজন পেশাদার জুয়াড়ি তার নেতৃত্বে জুয়ার আসর বসতো।
Leave a Reply