সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের ১১ যুদ্ধবিমান-হেলিকপ্টার ধ্বংসের দাবি ইরানের সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত ইন্টারসেপ্টর ফুরিয়ে যাওয়ার ভয়ে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী শিক্ষামন্ত্রীর পদত্যাগে বলিউড তারকাদের প্রতিক্রিয়া নিউ ইয়র্কে এলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের আহ্বান কংগ্রেসম্যান রো খান্নার এইচএসসির রসায়ন প্রশ্নে ভুল নেই, উত্তরপত্র মূল্যায়নে বোর্ডের নির্দেশিকা প্রকাশ প্রসাধনী ছাড়াও চোখের নিচের কালো দাগ সারানোর উপায় আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় আড়াই লাখ গলদা চিংড়ির রেণু জব্দ

মুন্সিগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১০৪ বার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে ২ লাখ ৪৪ হাজার ৮০০ পিস নিষিদ্ধ গলদা চিংড়ির রেণু জব্দ করেছে নৌ পুলিশ।এ সময় রেণু পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয় এবং ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে ট্রাকের চালক ও হেলপারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।সোববার(৬ জুন)দুপুরে একটি পিকআপে করে কক্সবাজার থেকে সাতক্ষীরায় নিয়ে যাওয়ার সময় মাওয়া নৌ-পুলিশ এসব চিংড়ির রেণু জব্দ করে।জব্দকৃত রেণুর বাজার মূল্য ১২ লাখ ২৪ হাজার টাকা।
আটককৃতরা হলেন- পিকআপের চালক মো:রোকনুজ্জামান(৩৫) ও হেলপার মো:রাসেল (৩২)।মাওয়া নৌপুলিশের ইনচার্জ মো:আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।আবু তাহের জানান,গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপে তল্লাশি করা হয়।এসময় ৩৪ টি ককশিট কার্টুনের মধ্যে গলদা চিংড়ির রেণু পাওয়া যায়।প্রতিটি কার্টুনের মধ্যে ৬ টি করে পলিথিনের প্যাকেট ছিল।এসব প্যাকের প্রতিটিতে ১ হাজার ২০০ করে মোট ২ লাখ ৪৪ হাজার ৮০০ পিস গলদা চিংড়ির রেণু ছিল।
তিনি অরো জানান,আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আব্দুল আউয়াল ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।পরে জব্দকৃত রেণুগুলো লৌহজং উপজেলা পুরাতণ থানা ভবনের কাছে পদ্মায় অবমুক্ত করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories