রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

টঙ্গীতে ৫৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৫৩ বার

গাজীপুরের টঙ্গীতে ৫৪ কেজি গাঁজাসহ রনি (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করে রোববার জেল হাজতে পাঠানো হয়েছে। স্থানীয় দত্তপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) নোমান আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃত রনি চাঁদপুর জেলার কুদ্দুস আলীর ছেলে। সে দত্তপাড়া এলাকায় মৃত খলিলুর রহমানের বাড়ির ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা পরিচালনা করতো।
র‌্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের একটি বড় চালান হস্তান্তরের উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী দত্তপাড়া কসিম উদ্দিন রোডে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ওই এলাকায় একটি অভিযান পরিচালনা করে রনিকে গ্রেফতার করে র‌্যাব। পরে তার হেফাজত থেকে ৫৪ কেজি গাঁজা ও ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগি অন্যরা পালিয়ে যায়।
ধৃত রনি র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা এনে টঙ্গী ও গাজীপুরসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ক্রয় বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃতকে টঙ্গী পূর্ব থানা পুলিশে সোপর্দ করা হলে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের শেষে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories