সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

নিখোঁজ শফিউলের অপেক্ষায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী

উল্লাপাড়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২১৬ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন শফিউল ইসলাম নামে এক ফায়ার সার্ভিস কর্মী। ঘরে তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী দিন পার করছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। মাত্র এক বছর হয়েছে তাদের বিয়ের।

এদিকে পরিবারের একমাত্র উপার্জন সক্ষম মানুষটির হদিস না পেয়ে দিশেহারার মতো ছুটছে শফিউলের বাবা। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ছেলের খোঁজ জানতে ঢাকায় ফায়ার সার্ভিসের হেড কোয়াটারে বসে রয়েছেন তিনি।

নিখোঁজ ফায়ার সার্ভিস কর্মী শফিউল ইসলাম দুই বছর ধরে কুমিরা ফায়ার স্টেশনে ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উল্লাপাড়া উপজেলার সদর ইউপির নাগরৌহা গ্রামের আব্দুল মান্নান হোসেনের ছেলে।

জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় কুমিরা ফায়ার স্টেশন কর্মীদের সঙ্গে শফিউল ইসলামও উদ্ধার অভিযানে অংশ নেয়। পরে অবস্থার আরো বেগতিক হলে ফায়ার সার্ভিসের ২৫ টি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। এ ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে ৪৯ জনে। তবে এখন পর্যন্ত শফিউল ইসলাম নিখোঁজ রয়েছেন।

উল্লাপাড়ার বাসিন্দা নিখোঁজ শফিউল ইসলামের পরিবার এ ঘটনা শোনার পর ঢাকা ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টারসহ চট্টগ্রাম মেডিকেল কলেজ ও সীতাকুণ্ডে শফিউল ইসলামকে খোঁজার জন্য অবস্থান করছেন।

নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নানের সঙ্গে মুঠোফোন কথা বলে জানা যায়, ছেলের সন্ধানে তিনি বর্তমানে ফায়ার সার্ভিসের ঢাকা হেড কোয়ার্টার অফিসে অবস্থান করছেন। পরিবারে দুটি সন্তানের মধ্যে শফিউল ইসলাম বড় এবং পরিবারের উপার্জনের একমাত্র হাতিয়ার। গত এক বছর আগে শফিউল ইসলাম বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান বলেন, এই সময় যদি শফিউলের কোনো কিছু হয়ে যায় তাহলে আমরা একেবারে নিঃস্ব হয়ে যাবো। তখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। নিখোঁজ শফিউল ইসলামের বাবা আব্দুল মান্নান তাঁতের কাজ করতেন। বর্তমানে অসুস্থতায় ভুগছেন বলেও জানান তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার জালাল উদ্দিন বলেন, নিখোঁজের খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তার বাসায় খোঁজ খবর নেয়ার জন্য যাওয়া হয়েছিল। শফিউলের পারিবারিক অবস্থা বেশি ভালো না। শফিউলের নিখোঁজে তার পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories