শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে মরদেহ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৮৭ বার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি কেয়ার থেকে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।  

রোববার (৫ জুন) বিকেল পৌনে ৬টা থেকে মরদেহগুলো অ্যাম্বুল্যান্সে করে মর্গে নিয়ে যাওয়া হচ্ছে।

মরদেহ মর্গে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার ভূমি ওমর ফারুক।

বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৩ জন হলেও পরিচয় শনাক্ত করা যায়নি ২৫ জনের বেশি। এ ঘটনায় আহত হয়েছেন দুই শতাধিক। তাদের বেশিরভাগই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের ৯ সদস্য নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত হয়েছে।  

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories