শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :

মির্জাপুরে গলায় ফাস দিয়ে এক মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

টাংগাইল প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১১৬ বার

টাংগাইলের মির্জাপুরে গলায় ফাস দিয়ে এক মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার (৫ জুন) সকাল আনুমানিক ১১ টার সময় নিজ বাড়ি থেকে ধন্যার সাথে উড়না পেছিয়ে মারা যায়, মরদেহ উদ্ধার করে নিহতের পরিবার। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আমরা সকলেই এই অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় যে, সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় নিহত বৃষ্টির আম্মু রেহেনা বেগম ঘুম থেকে ডাক দিয়ে উঠায়। পরে তার আম্মু বাহিরে যাওয়ার কিছুক্ষণ পর ঘরের ভিতরে আসেন । এমতাবস্থায় ঘরের ভিতরে দেখতে পান মেয়ের লাশ আশে পাশের লোকজন কান্নার শব্দ শুনতে পায়। পরিবারের সহযোগীতায় ঘটনা স্থল থেকে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু মৃত্যুর কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

নিহত: মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের হাবলা আধাবাড়ি গ্রামের প্রবাসী জয়নাল আবেদিন ওরফে শোনা মিয়ার মেয়ে বৃষ্টি আক্তার (১৮)। সে মহেড়ার হাবলা আধাবাড়ি একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন।
নিহত বৃষ্টি আক্তার এক বড় ভাই এবং ছোট একটি বোন রেখে মারা যান বলে জানা গেছে।

এব্যাপারে মির্জাপুর থানার এস আই (মনিরুজ্জামান) মনির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে কুমুদিনীর মর্গে থেকে লাশটি উদ্ধার করে থানায় আনা হয়। পরে লাশটি আজ বিকাল ০৪ টার দিকে ময়না তদন্ত করার জন্য টাংগাইল পাঠানো হয়েছে। এবং আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানা যায়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories