মুন্সীগঞ্জে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), মুন্সীগঞ্জের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রবিবার(৫ জুন)সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।টিআইবি’র এবারের পরিবেশ দিবসের প্রতিপাদ্য ‘একটাই পৃথিবী:একটাই বাংলাদেশ।সনাক সভাপতি মুহাম্মদ তানভীর হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও পথসভায় বক্তারা পরিবেশ দূষণরোধে আইন ও নীতির কার্যকর প্রয়োগ ও সুরক্ষিত পরিবেশের দাবি করেন।প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা মুন্সীগঞ্জের সভাপতি ও কেন্দ্রিয় কমিটির সদস্য এবং মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ্যাডভোকেট মুজিবুর রহমান পরিবেশ দূষণ তথা বায়ু দূষণ,পানি দূষণ,শব্দ দূষণ প্রভৃতির উল্লেখ করে এর অন্যতম মূল কারণ প্লাস্টিক দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের উপর জোড়া আরোপ করেন।
মুন্সীগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিট(দুপ্রক) সভাপতি মুহাম্মদ শাহজাহান গাজী,হিরণ-কিরণ থিয়েটার মুন্সীগঞ্জের প্রতিষ্ঠাতা ও নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী,বিক্রমপুর থিয়েটারের সভাপতি হুমায়ন ফরিদ,সনাক সদস্য জাহানারা বেগম,সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা বেগম ও মুহাম্মদ নুরুন্নবী মুন্না নদীদূষণ ওদখল রোধ, পৌর এলাকায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দাবির পাশাপাশি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে প্লাস্টিক ও প্লাস্টিকজাত পণ্য ব্যবহার বন্ধে সতর্ক হওয়ার আহ্বান করেন।মানববন্ধন শেষে মুন্সীগঞ্জে প্লাস্টিক বেআইনী উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার রোধে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ এবং তার লঙ্ঘনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর কর্তৃক সকল অংশীজনের সাথে সমন্বিতভাবে কম্যুনিটিভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির পরিকল্পনা ও বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।টিআইবি মুন্সীগঞ্জের এরিয়া কো-অর্ডিনেটর মো:মাহবুব হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে মুন্সীগঞ্জের ইয়ুথ এনগেজমেন্ট এ্যান্ড সাপোর্ট (ইয়েস)গ্রুপেরসহ-দলনেতা মিনহাজুল মিনহাজুল ইসলাম,সদস্যবৃন্দ,মুন্সীগঞ্জের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ,সাংস্কৃতিক অঙ্গনের নেতা-কর্মীবৃন্দসহ প্রায় অর্ধশত মানুষ অংশগ্রহন করেন।
Leave a Reply