সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

সাভারে বাস-ট্রাকের এি-মুখি সংঘর্ষ : নিহত-৪, আহত-৩০

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৯৮ বার

সাভারে বলিয়ারপুরে রোববার সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের দুই বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তিন কর্মকর্তাসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।

নিহতরা হলেন- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বৈজ্ঞানিক কর্মকর্তা অন্তঃসত্ত্বা পূজা সরকার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুজ্জামান, পরমাণু শক্তি কমিশনের ইঞ্জিনিয়ার কাউসার আহম্মেদ রাব্বি ও স্টাফ বাসের চালক রাজিব হোসেন। অনুসন্ধানে জানা যায় তারা গনকবাড়ি যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় ইউটার্নে একটি যাত্রবাহী বাস ইউটার্ন নেওয়ার জন্য ঘুরছিল। এ সময় গরুবোঝাই ঢাকাগামী একটি ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নিয়ে গেলে তিনজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাদের সাভারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আমরা অনেককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। স্পটে একজনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতদের উদ্ধারে আমাদের চারটি ইউনিটি কাজ করছে।

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, এখন পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর পেয়েছি। একজন নারী ও তিনজন পুরুষ। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তানি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories