সোমবার, ১১ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন

দাম্পত্য কলহের জেরে স্বামীকে গলা কেটে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৭ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে দাম্পত্য কলহের জেরে স্বামীকে গলা কেটে হত্যা করেছে স্ত্রী। উপজেলার গুণবতী ইউনিয়নের গজারিয়া গ্রামে রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। ৫০ বছরের শুক্কুর আলীর বাড়ি একই এলাকায়। সংসারে তাদের এক মেয়ে ও দুই ছেলে আছে। এ ঘটনায় স্ত্রী শিল্পী বেগমকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাবুদ্দিন জানান, ওই দম্পতির মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। রবিবার বেলা ১২টার দিকে বাড়িতে বসেই শেভ করছিলেন শুক্কুর আলী। এ সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া বাধে তার। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শুক্কুর আলীর হাতে থাকা ব্লেড দিয়েই তার গলা কেটে দেন শিল্পী। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শুক্কুর আলীর। পরে প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে শিল্পীকে আটক করে পুলিশে খবর দেয়।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তকে আটক করে থানায় নেয়া হয়েছে। মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories