সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৪ সরকারি সফরে সিঙ্গাপুর গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিবছর দেশে ৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে : তথ্যমন্ত্রী বাগেরহাটের মোরেলগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আগামীকাল এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ কর্নেল অলিকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১ দল টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি : রিজভী ওয়ান ইলেভেনের সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে

শামীম ইস্কান্দারের মামলা চলবে কি না, জানা যাবে ১২ জুন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৮৩ বার

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের ৯ লাখ টাকার দুর্নীতির মামলা চলবে কি না, আদেশ জানা যাবে ১২ জুন।আজ রবিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ তিন বিচারপতির আপিল বেঞ্চে শুনানি হয়।

আদালতে শামীম ইস্কান্দারের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন এ কে এম ফজলুল হক।সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে শামীম ইস্কান্দারের বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মামলা থেকে জানা যায়, ৯ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালে শামীম ইস্কান্দারের বিরুদ্ধে রমনা থানায় মামলা করে দুদক। এই মামলায় জামিনে আছেন শামীম ইস্কান্দার। পরবর্তী সময় ২০১৬ সালে মামলাটি বাতিল চেয়ে আবেদন করেন শামীম ইস্কান্দার। তবে সে আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। সেই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories