শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭৫ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের সীমাহীন ব্যর্থতায় অগ্নিকাণ্ডসহ দুর্যোগ-দুর্ঘটনার মাত্রা প্রতিদিনই বাড়ছে। বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আওয়ামী লীগকে আর ক্ষমতায় রাখা যায় না। এদের বিতাড়িত করতে না পারলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে, এই দেশও বিপন্ন হবে। আজ রবিবার দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।   

বিবৃতিতে তিনি বলেন, জনগণের কাছে এই ভোটারবিহীন সরকারের কোনো জবাবদিহিতা নেই। প্রত্যেকটি ঘটনার সঙ্গে ক্ষমতাসীনরা কোনো না কোনোভাবে জড়িত। সরকার শুরু থেকেই দুর্ঘটনার সঠিক তদন্ত ও বিচার করলে এ ধরনের ঘটনা বার বার ঘটতো না। মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নেই। তাই যত প্রাণহানির ঘটনাই ঘটুক, তারা চোখ বন্ধ করে রাখেন। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। মির্জা ফখরুল বলেন, বিস্ফোরণে এতোগুলো মানুষের প্রাণ গেল, এতোগুলো মানুষ মৃত্যুর সঙ্গে লড়ছেন, এজন্য সরকার দায়ী। এ ঘটনা আবারও প্রমাণ করে, এই সরকার কতটা ব্যর্থ। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং আহতদের সুচিকিৎসার জোর দাবি জানান। 

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories