শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

৪১০ যাত্রী নিয়ে হজযাত্রায় বিমানের প্রথম ফ্লাইট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৯০ বার

দীর্ঘ ২ বছর পর ৪১০ জন হজযাত্রী নিয়ে রোববার (৫ জুন) সকাল ৯টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩০০১ ফ্লাইট।বাংলাদেশ বিমানের ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে। সরকারি ব্যবস্থাপনায় এই ফ্লাইটে ৪১০ জন যাত্রী গিয়েছেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ৩১ মে হজ ফ্লাইট শুরু করার কথা ছিল। কিন্তু নানা অব্যবস্থাপনার কারণে যথাসময় হজ ফ্লাইট শুরু হয়নি। তাই ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হচ্ছে।জানা যায়, এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ৫৭ হাজার ৫৮৫ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন হজে যেতে পারবেন।এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে বিদেশি নাগরিকদের জন্য হজযাত্রা বন্ধ ছিল। এবার হজযাত্রা উপলক্ষে সার্বিক প্রস্তুতি নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী সৌদি আরব যাবেন, তার ৫০ শতাংশ অর্থাৎ ২৮ হাজার ৭৯৩ জন হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। তবে সরকারি প্রতিনিধিসহ ২৯ হাজার হজযাত্রী পরিবহনের পরিকল্পনা রয়েছে।আরও জানা গিয়েছে, রোড টু মক্কা ইনিশিয়েটিভের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সুন্দর, সহজ ও প্রযুক্তিনির্ভর করা সম্ভব হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান সার্ভিস দেওয়া হচ্ছে। হজযাত্রীদের সমস্ত ইমিগ্রেশন ফরমালিটিজ ঢাকা থেকেই সম্পন্ন হচ্ছে। বিমান প্রি হজে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে জেদ্দা রুটে ৫১টি ও মদিনা রুটে ১৪টি ফ্লাইট পরিচালিত হবে। চট্টগ্রাম-জেদ্দা রুটে ৯টি চট্টগ্রাম-মদিনা রুটে দুটি, সিলেট-জেদ্দা রুটে দুটি ফ্লাইট পরিচালিত হবে। এছাড়া পোস্ট হজের ক্ষেত্রে ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালিত হবে। জেদ্দা থেকে ৫১টি ও মদিনা থেকে ১৪টি।

হজযাত্রী পরিবহনে বিমানের নিজস্ব বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ ব্যবহৃত হচ্ছে। ২০১৮ সালে বিমান ৬২ হাজার ৭৯৬ জন ও ২০১৯ সালে ৬৬ জাজার ২৮৬ জন হজযাত্রী পরিবহন করেছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories