শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রোহিঙ্গাদের খাদ্য সহায়তায় ২৫৫ কোটি টাকা দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ৭১ বার

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থানরত মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের খাদ্য সহায়তায় অনুদান হিসেবে ২৫৫ কোটি টাকা (৩০ মিলিয়ন মার্কিন ডলার) দেবে বিশ্বব্যাংক।রোববার (৫ জুন) সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) মধ্যে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

চুক্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং ডব্লিউএফপি-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর জিন্স পেয়ারস স্বাক্ষর করেন। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানসহ মন্ত্রণালয় এবং ডব্লিউএফপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, চুক্তির অধীনে ডব্লিউএফপি সেফটি নেট সিস্টেম ফর দ্য পুওরেস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেওয়া হবে। প্রকল্পটি বিশ্ব ব্যাংকের আর্থিক অনুদানে পরিচালিত হবে।এ প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের বিভিন্ন খাদ্য সহায়তা দেওয়া হবে বলেও জানান ডা. এনামুর রহমান।তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে নারীদের পুষ্টিবিষয়ক শিক্ষা প্রদান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে সহায়তা প্রদান, সবজি বাগান তৈরিতে উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া, বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, পাহাড়ের ঢাল সংরক্ষণ, রাস্তা ও নর্দমা পরিষ্কার এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন প্রকার সচেতনতামূলক কার্যক্রম নেওয়া হবে ।প্রতিমন্ত্রী আরও বলেন, এ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গাদের একদিকে খাদ্য সহায়তা দেওয়া হবে অন্যদিকে তাদের বিভিন্ন কাজে নিয়োজিত করা হবে। এতে অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িত হবে না।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories