শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপালে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে, ফুরাচ্ছে নিখোঁজদের জীবিত ফেরার আশা রিজভী-লিংকনের নতুন দায়িত্বে গাইবান্ধায় ছাত্রদলের আনন্দ মিছিল রোমান্টিক নাটক-সিনেমা বন্ধের নোটিশ: প্রতিবাদী টিভির শিল্পী-কুশলীরা ঢাকায় আসছেন রোমানিয়ান পপ তারকা ওটিলিয়া জাহান্দার এমপিকে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছা গত ১৭ বছরে নারীর প্রতি সহিংসতা সবচেয়ে বেশি হয়েছে: ড. তিতুমীর আপিল বিভাগের বিচারপতি হলেন হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি সালমান শাহ হত্যা : ডন পাঁচ দিনের রিমান্ডে একই উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ে, ভারতের ফুটবলে বিশ্বকাপের আমেজ রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির বার্ষিক আনন্দ ভ্রমণ

দেখা হয়নি নবজাতক কন্যার মুখ

কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৫ জুন, ২০২২
  • ২৩৩ বার

সাত দিন পূর্বে কন্যাসন্তানের বাবা হয়েছেন। তবে মেয়ের মুখ দেখে যেতে পারেননি ফায়ারম্যান মনিরুজ্জামান মনির।
সীতাকুণ্ডের ভাটিয়ারীতে আগুনের ঘটনায় মারা গেছেন তিনি। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটের সাতবাড়িয়া ইউনিয়নের নাইয়ারা গ্রামে।
মো. মনিরুজ্জামান চট্টগ্রামের কুমিরায় ফায়ার সার্ভিসের কর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন।
তিনি বলেন, ‘মনিরের সাত দিন বয়সী এক মেয়ে আছে। তবে নিজের সন্তানের চেহারা দেখে যেতে পারেননি তিনি। সম্প্রতি মনির ঢাকা থেকে চট্টগ্রামে বদলি হয়েছিলেন। বিয়ে করেছিলেন বরিশালে। সেখানেই তার সন্তান হয়। ছুটি নিয়ে যাওয়ার কথা ছিল বাড়িতে। তবে ছুটি নিয়ে বাড়ি আর ফেরা হলো না, চির ছুটিতে চলে গেলেন।’
মনিরের মামা মীর হোসেন বলেন, ‘রাতে খবর পেয়েছি মনির আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে দেখি মনির মারা গেছে।’
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক হোসেন বলেন, ‘সকালে খবর পেয়েছি মনির মারা গেছেন। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব ধরনের সহযোগিতা করব।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories