শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১০৩ বার

চট্রগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার রাজানগর ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে মোঃ সাফয়ান নামের ০৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুন) ১২টায় দিকে রাঙ্গুনীয়া উপজেলার ১নং রাজানগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঘাগড়াকুল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ওই এলাকার কামরুল ইসলাম রানার ২য় সন্তান সাফয়ান। বিষয়টি নিশ্চিত করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এরশাদুল রহমান।

পরিবার সূত্রে জানা যায়,ওই শিশুর মা গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু সাফয়ান খেলতে খেলতে বাহিরে চলে যাই। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। পরে পুকুরের মধ্যে শিশুটির জুতা ভাসতে দেখে সবার সন্দেহ হয়। এরপর স্থানীয় লোকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে রাউজানের জে. কে হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত বলে ঘোষণা করেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহাবুব মিল্কি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories