শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

আরব আমিরাতে লটারিতে প্রায় ৫০ কোটি টাকা জিতলেন বাংলাদেশি আরিফ

চট্টগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৩০ বার

২০ মিলিয়ন দিরহাম জিতেছেন শারজায় বসবাসকারী বাংলাদেশি প্রবাসী আরিফ খান। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০ কোটি।

আরিফ খান গত ৪ বছর ধরে শারজায় একটি গাড়ি রক্ষণাবেক্ষণের দোকানে কাজ করেন । তিনি গত এক বছর বা তারও বেশি সময় ধরে নিজের ভাগ্য যাচাইয়ের চেষ্টা করেছিলেন। গত ২৭ মে ১৪৪৪৮১ নম্বরের টিকিটটি কিনেছিলেন তিনি। গত শুক্রবার খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকেন স্ত্রী ও দুই সন্তানের জনক আরিফ। সাথে আছেন বাবা-মা ও এক ভাই। ৩৬ বছর বয়সী আরিফ খান বলেন, ‘আমি সব সময় লটারির টিকিট কিনি। লটারির মাধ্যমে আমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতাম। খালিজ টাইমসের প্রতিবেদক লটারির টাকা দিয়ে কী করবে জানতে চাইলে আরিফ বলেন, ‘ আমার কোনো পূর্বপরিকল্পনা নেই। তবে অভাবীদের সাহায্য করার জন্য লটারিতে বিজয়ী টাকা ব্যবহার করতে চান। তিনি আরো বলেন, অর্থ বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জিনিস সুতরাং, আমি অন্যদের সাহায্য করার জন্য এটি ব্যবহার করতে চাই। সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে এই টিকিটের প্রচার দেখে বিশ্বাস করতে পারিনি। তিনি বলেন, আমি ১২ বছর সৌদি আরবে কাজ করেছি ঐখানে আমার ব্যবসা লস হয়েছিল।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories