সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

সাভারে দিনে দুপুরে ডেলিভারি ম্যান পরিচয়ে ডাকাতির চেষ্টা, পিস্তলসহ আটক-২

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৫৬ বার

সাভারের আশুলিয়ায় দিনে-দুপুরে কুরিয়ার সার্ভিসের ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এঘটনায় প্রবাসীর স্ত্রী ও ছেলে-মেয়ে আহত হয়ে স্থানীয় একটি হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ীর গোচারের টেক এলাকায় কুয়েত প্রবাসি মোসলেম শেখের ‘শিরীন ভিলা’ বাড়িতে তিন তলা কক্ষে এঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুই ব্যাক্তিকে উদ্ধার করে।

আহতরা হলেন-আশুলিয়ার পলাশবাড়ীর গোচারের টেক এলাকায় কুয়েত প্রবাসি মোসলেমের স্ত্রী শিরিন আক্তার (৩৯), তার ছেলে শাকিল শেখ (২২) ও মেয়ে মুনমুন আক্তার মুন্নি (১৬)।

তাৎক্ষণিকভাবে আটক দুইজনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ভুক্তভোগী শিরিন ভিলার মালিক শিরিন আক্তার জানান, বেলা ১১ টার দিকে দুইজন ব্যক্তি এসে দরজায় দাড়ি বলে কুয়েত থেকে তাদের জন্য পার্সেল এসেছে।

পরে দরজা খুলতেই তার পেটে পিস্তল ধরে মুখ বন্ধ করে ঘরে প্রবেশ করে মেয়ে মুন্নি ও ছেলে শাকিলসহ তাকে মারধর করে ডাকাতরা।

এসময় তার মেয়ে বাসা থেকে বের হয়ে গিয়ে আশেপাশের লোকজনকে ডাক দিলে তারা এসে ডাকাতদের ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে দুপুরে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

তিনি বলেন, আমি তাদের কখনো দেখিনি চিনি না। হটাৎ আসলো বললো পার্সেলের কথা আমি না করলাম আমাদের পার্সেল আসেনি ওমনি তাক গুলি ধরলো। ঘরের কিছু নেই নি। খালি আমাদের মারধর করেছে। তাদের কাছে পিস্তল ও ছুড়ি ছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি অপারেশন) আব্দুর রাশিদ বলেন, আমরা এসে আহত অবস্থায় সবাইকে পেয়েছি।

ডাকাত সন্দেহ দুইজনকে মারধর করেছে স্থানীয়রা আবার এক বাড়ির মালিকসহ তিনজনে এই ডাকাতরা মারধর করে আহত করেছে।

সবাইকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছি। এঘটনায় একটি দেশীয় পিস্তল ও ছুড়ি উদ্ধার করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories