শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাভারে ডেকে এনে প্রেমিকাকে তুলে দিলো বন্ধুদের হাতে তার পর গণধর্ষণ

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ২৫ মে, ২০২২
  • ২৪২ বার

সাভার সদর ইউনিয়নে প্রেমিকাকে ডেকে এনে বন্ধুদের সাথে জঙ্গলে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রবি (২৫) নামে প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ মে) সকালে গ্রেফতারের নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির।

গত সোমবার (২৩ মে) রাতে সাভারের কলমা এলাকায় একটি জঙ্গলে এই গণ ধর্ষণের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মে) রাতে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে ভুক্তভোগী নারী।

গ্রেফতার মোঃ রবি (২৫) খুলনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। সাভারের কলমা এলাকায় মামিনুলের ভাড়া বাসায় থাকতেন।

ভুক্তভোগী নারী জানান, তিনি পার্লারে কাজ করেন। তার সাথে রবি নামের এক যুবকের সঙ্গে প্রেম সম্পর্ক কয়েক মাস থেকে। গত সোমবার রাতে রবি কলমা এলাকায় সেই নারীকে ফোন করে ডেকে আনে।

পরে রবি তাকে তার বন্ধুর বাসায় নিয়ে যাবে বলে বন্ধুর বাসায় না নিয়ে একটি জঙ্গলে তাকে নিয়ে গিয়ে রবিসহ তার ছয় বন্ধু মিলে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি নিয়ে মঙ্গলবার রাতে থানায় গিয়ে মামলা করেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হুমায়ন কবির বলেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে এক যুবক কলমা এলাকাতেই বন্ধুর বাসায় নিয়ে যাবে বলে বন্ধুর বাসায় না নিয়ে একটি জঙ্গলে তাকে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করে।

পরে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় বিষয়টি অবহিত করেন ও লিখিত অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকীদেরও আটকের চেষ্টা চলছে।

তবে তদন্ত স্বার্থে অভিযুক্ত আসামীর পরিচয় জানানো হয়নি। এ ঘটনায় সাভার মডেল থানা মামলা দায়ের করা হয়েছে। আজ সেই নারীকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসেস সেন্টারে পাঠানো হবে চিকিৎসা করার জন্য।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories