শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বেদখল ঈদগাহ মাঠের জমি উদ্ধার

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১১০ বার

সাভারে আমিনবাজারে ঈদগাহ মাঠের বেদখল কৃত জমি উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের নিয়ে কার্যক্রম শুরু করেছে স্থানীয় চেয়ারম্যান রকিব আহমেদ।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে আমিনবাজারে পাঁচগাছিয়া এলাকায় মদিনাতুল উলুম মসজিদের পাশে আমিন ঈদগাহ মাঠের জমি উদ্ধারে পরিদর্শনে যান তিনি।

জানা গেছে, মসজিদ ও ঈদগাহ মাঠের জমি মিলে সেখানে জমি ৮০ শতাংশ। এর মধ্যে মসজিদে আছে ২৪ শতাংশ বাকি ঈদগাহ মাঠের জমি ৫৬ শতাংশ দখল করেছে আমিন বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কফিল উদ্দিন এর বোন জামাই মাখন মিয়া ।

সেই জমি উদ্ধারে আজ সকাল থেকে কার্যক্রম শুরু করেছে। জমিটি উদ্ধারে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন৷

পাঁচগাছিয়া এলাকার বাসিন্দা ঢাকা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক বসির আহমেদ বলেন, আমারা অনেক দিন যাবৎ দেখে এসেছি এই জমিটি বেদখল করে আসচ্ছে সাবেক চেয়ারম্যানের একটি চক্র।

আমরাহ স্থানীরা যারা আছি সবাই মিলে বর্তমান চেয়ারম্যান রকিব আহম্মেদ এর কাছে গিয়ে বিষয়টি জানালে চেয়ারম্যান আজ এখানে আসে। আজ জমিটি উদ্ধারে কাজ চলছে৷

এ বিষয়ে আমিন বাজার ইউনিয়নের চেয়ারম্যান রকিব আহমেদ বলেন, যে আমিন সাহেবের নামে আমাদের আমিবাজার আজ। সেই আমিন সাহেবের নামেই এই ঈদগাহ মাঠ।

সেই আমিন সাহেব এই ঈদগাহ মাঠটিসহ ৮০ শতাংশ জমি দান করে গেছেন। এই জমিটা কালের বিবর্তনে বেদখল হয়েছিলো।

তাই এলাকাবাসীর সাথে একত্রে আমরা জমিটি উদ্ধারে কাজ করছি। আজ জমিটি মেপে সীমানা নির্ধারনের জন্য পিলার দিয়ে দেওয়া হচ্ছে।

ঈদগাহ মাঠ উদ্ধারের বিষয়টি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত আছেন বলেও জানিয়েছেন তিনি।

তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মজাহারুল ইসলামের মুঠোফোনে কয়েকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories