শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

টঙ্গীতে নারী শ্রমিকের লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১১৭ বার

টঙ্গীতে চুল কালো করার তেল খেয়ে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। শনিবার (২১ মে) দুপুরে টঙ্গীর সাতাইশ শরীফ মার্কেটে ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত সালমা আক্তার (৩০) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার গুনাইগাছ দক্ষিণপাড়া গ্রামের সোলেমান হোসেনের মেয়ে।
তিনি টঙ্গী পশ্চিম থানা এলাকার সাতাইশ শরীফ মার্কেট এলাকায় বাবুল হোসেনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় মাস্কো ট্যাক্স নামে একটি কারখানায় আয়রন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ মন্ডল জানান, সালমার তিন সন্তান রয়েছে। তারা গ্রামেই থাকে। সে টঙ্গী এলাকায় ভাড়া বাড়িতে থেকে গার্মেন্টস কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সালমা পরিবারিক নানা সমস্যায় হতাশাগ্রস্ত ছিল বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার দুপুরে সালমা তার ভাড়া বাড়িতে থেকে চুল কালো করার তেল খেয়ে গুরুতর অসুস্থ হয়। পরে বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে টঙ্গীর গুশুলিয়ার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে মারা যায়।
তিনি আরও জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories