শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যানের মাদক বিরোধী অভিযান

সাভার প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২২ মে, ২০২২
  • ১১৩ বার

মাদকমুক্ত সমাজ গরতে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর নিজেই মাদক বিরোধী অভিযান শুরু করেছেন।
সাভারে তেঁতুলঝোড়া কলেজের উত্তর পাশে, হল-মার্ক গেইট সংলগ্ন একটি ঝোপড়া ঘর থেকে প্রায় ১ কেজি পরিমাণ গাঁজা সহ এক নারীকে পুলিশে সোপর্দ করেন তিনি।
অভিযান চলাকালে টেনারি ফাড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করা মাদক ও ধৃত নারীকে আটক করে থানায় নিয়ে যান।
উক্ত মাদক বিরোধী অভিযানে চেয়ারম্যান ফখরুল আলম সমর ছাড়াও এস আই আবু জাফর সিদ্দিকী সহ এলাকার সর্বস্তরের জনতা অংশ নেন।

মাদক বিরোধী অভিযানে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর দৈনিক আজকালের সংবাদ পএিকার প্রতিনিধিকে বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য সিন্ডিকেট এই রকম ঝোপড়া ঘরের আদলে আস্তানা বানিয়ে তাতে মদ,ইয়াবা সহ মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবন করে আসছে। এতে একদিকে যেমন এলাকার যুব সমাজ ধ্বংস হচ্ছে, তেমনি সামাজিক অপরাধও বেড়ে গেছে। তাই এসবের বিরুদ্ধে তিনি পুরো ইউনিয়নকে কাজে লাগিয়ে প্রতিরোধ গড়ে তুলেছেন। তিনি দৈনিক আজকালের সংবাদ পএিকার প্রতিনিধিকে আরো জানান- নির্বাচনী ওয়াদা মতে তিনি পুরো তেঁতুলঝোড়া ইউনিয়নকে মাদকমুক্ত করার জন্য প্রচেষ্টা শুরু করেছেন। পর্যায়ক্রমে মদ,ইয়াবা সহ সকল প্রকার মাদকের বিরুদ্ধে তিনি লড়াই করে যাবেন। যে কোন মূল্যে তিনি এই ইউনিয়নকে মাদকমুক্ত করবেন।

পাশাপাশি সকল প্রকার অপরাধ দমন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও তিনি প্রাণপণ চেষ্টা চালিয়ে যাবেন। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের এমন সাহসী অভিযানের প্রশংসা করে এলাকাবাসী এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন অসংখ্য সিন্ডিকেট মদ, ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকের বিক্রি চালিয়ে যাচ্ছে। এ কারণে পুরো এলাকা মাদকের স্বর্গরাজ্যে পরিনত হতে যাচ্ছিলো। অবশেষে ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমরের পদক্ষেপ এর ফলে এলাকাটি মাদকমুক্ত হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories