শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

টঙ্গী থানা প্রেস ক্লাবে চুরি ও স্থানীয় এক বাড়িতে ডাকাতি

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১২৩ বার

গাজীপুরের টঙ্গীতে একই রাতে টঙ্গী থানা প্রেস ক্লাবে দুর্ধর্ষ চুরি ও স্থানীয় একটি বসত বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে নিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে টঙ্গী পূর্ব থানা সংলগ্ন ও স্থানীয় দক্ষিন আরিচপুর এলাকায় এসব ঘটনা ঘটে। ঘটনার পর সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের বিভিন্ন ইউনিটের উর্দ্ধতন কর্মর্তাদ্বয়।

এলাকাবাসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোর রাত তিনটার পর ৫/৬ জনের একদল ডাকাত দক্ষিন আরিচপুর এলাকার মুন্সিপাড়া রোডের আবুল হাসেমের বাড়ির তয় তলায় জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দলের সদস্যরা। ডাকাতরা প্রথমে অস্ত্রের মুখে জিম্মি করে বাড়ির দুই সহোদরকে বেধে ফেলে। পরে তাদের মা ও বোনকে জিম্মি করে আলমারি থেকে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। একই রাতে একদল অজ্ঞাতনামা চোর টঙ্গী থানা প্রেস ক্লাবের টিনের চাল খুলে ভিতরে প্রবেশ করে একটি এলইডি টিভি নিয়ে যায়। চোরেরা ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ও মূল্যবান কাগজ পত্র তছনছ করে রেখে যায়।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুস্কৃতিকারীরা বাড়ির জানালার গ্রিল কেটে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এসময় তারা ঘরের লোকজনকে ভয়ভীতি দেখিয়েএ ঘটনা ঘটিয়েছে। পুলিশের একাধিক টিম ঘটনার অনুসন্ধানে কাজ করছে। আশপাশের সিসি টিভির ফুটেজ দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেয়নি কেউই।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories