শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

গাজীপুর-টঙ্গীর অলি-গলিতে বিদ্যুতের খুঁটি ! দেখার কেউ নেই ?

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৩১ বার

গাজীপুর সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ শিল্প নগরী টঙ্গীর নাগরিক সেবা নিশ্চিত করতে দীর্ঘদিন যাবত আঞ্চলিক সড়কগুলো পাকা ও প্রশস্ত করার কাজ করছে। বিভিন্ন প্রতিবন্ধকতা অতিক্রম করে বেশিরভাগ সড়কের প্রশস্তকরন কাজ ইতিমধ্যে শেষ হলেও যাতায়াতের ক্ষেত্রে নাগরিক সুফল মিলছে না অনেকাংশে।

এর অন্যতম কারণ প্রশস্ত সড়কের মাঝখানে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি। এতে সড়ক প্রশস্ত হলেও কাঙ্খিত সেবা পাচ্ছে না এলাকাবাসী। বিঘœ হচ্ছে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল, সৃষ্টি হচ্ছে যানজট এবং বাড়ছে দুর্ঘটনার শঙ্কা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, শিল্প অধ্যুষিত টঙ্গী অঞ্চলের বিসিক এলাকার ব্যস্ততম সড়ক শহীদ স্মৃতি স্কুল রোড, শিলমুন যুগীবাড়ি রোড, আউচপাড়া মোক্তার বাড়ি রোড, দত্তপাড়া হাফিজ উদ্দিন সরকার রোড, বনমালা সড়ক, এরশাদ নগর, উত্তর আরিচপুর তিতাস গ্যাস রোড, মধুমিতা রোডসহ একাধিক সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সড়কের মাঝে দাঁড়িয়ে আছে শতাধিক ডেসকোর বিদ্যুতের খুঁটি। ফলে শাখা রোড গুলোতে পণ্যবাহী কোনো পরিবহণ প্রবেশ করলেই সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

অত্র অঞ্চলের এক সময়কার সরু সড়কগুলো প্রশস্ত করা হলেও বিদ্যুতের খুঁটির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিল্প মালিক ও এলাকাবাসীর। বিভিন্ন সময় অনাকাঙ্খিত ভাবে ঘটছে দুর্ঘটনা।

বিসিক এলাকার গার্মেন্টস শিল্প মালিক সুমন জানান, এ সরকারের আমলে অনেক উন্নয়ন হচ্ছে তবে এমন উন্নয়ন আমরা চাই না, যার সুফল ভোগ করা যায় না। ডিজিটাল যুগেও সরকারি সংস্থাগুলোর সমন্বয়হীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। টঙ্গীর বিসিক অঞ্চলে ড্রেনেজ ব্যবস্থার অপ্রতুল্যতা তো রয়েছেই, ড্রেনের ময়লা পানি সওে যেতে না পেরে রাস্তাগুলোতে হাটু সমান পানি জমে শ্রমিক চলা চলে এবং মাল উঠানামায় বিঘœ সৃষ্টি হচ্ছে। এমনিতেই বর্ষাকাল তারপর জলাবদ্ধতা !

সড়ক ব্যবস্থার উন্নয়ন হলেও সাধারণ মানুষ তার পুরো সুফল ভোগ করতে পারছে না। সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে কাজ করা হয়েছে এতে সড়ক প্রশস্ত হওয়ার সুফল পাচ্ছে না সাধারন নাগরিকরা।

যানবাহন চালকরা জানান, ছোট ছোট কাভার্ড ভ্যান নিয়ে যখন শাখা সড়কগুলোতে রাতের বেলা প্রবেশ করা হয়। তখন সবচেয়ে বেশি বাধার সৃষ্টি হয় বৈদ্যুতিক খুঁটির। আমরা চাই শাখা রোডগুলো সংস্কার করার সময় ওই খুঁটিগুলো সরিয়ে যথাস্থানে স্থাপন করা হোক।

ডেসকো টঙ্গী সার্কেলের উপ-বিভাগীয় প্রকৌশলী মাহাফুজুল হক চৌধুরী জানান, ইতিমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন থেকে বেশকিছু আবেদন আমাদের হাতে এসেছে। যা ডেসকোর হেড অফিসে পাঠানো হয়েছে। সিটি কর্পোরেশন থেকে এ সংক্রান্ত খরচের অর্থ ডেসকোতে জমা করা হলেই, দ্রুত কাজ শুরু করা হবে। ফলে সড়কে বৈদ্যুতিক খুঁটির কারণে সৃষ্ট সমস্যার সমাধান হবে। এছাড়াও অত্যন্ত জরুরি যে বিষয়গুলো আছে, সেগুলো আমরা দ্রুত সমাধান করার চেষ্টা করছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories