শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর মহুয়া-কহুয়া সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন বাহিনী সমন্বিত ভাবে কাজ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ গাইবান্ধার সুন্দরগঞ্জে ৪৭ বস্তা সার জব্দ, ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর সাপাহারে হাফেজিয়া মাদ্রাসা’ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার লক্ষ্মীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত গাইবান্ধার সাদুল্লাপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পূবাইলে তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ২০৯ বার

গাজীপুর মহানগরের পূবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-ভৈরব রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-আখাউড়া জংশন রেলরুটে চলাচল করা তিতাস কমিউটার ট্রেন সকাল সাড়ে দশটার দিকে মাজুখান এলাকা অতিক্রম করছিল। সে সময় অজ্ঞাত ওই ব্যক্তি রেললাইন ‌দিয়ে হাঁটছিল। এ সময় আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নরসিংদী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমায়েদুল জানান, বেলা সাড়ে ১০টার দিকে পূবাইলের মাজুখান পশ্চিমপাড়া এলাকায় আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ওই যুবক। এতে তার মাথা দেহ থেকে বিচ্ছন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে নিহতের লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক (৩৫) বছর। নিহতের পরনে সাদা চেক লুঙ্গি ও কালো হাফ হাতা চেক শার্ট রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories