শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে রিকশাচালক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৭১ বার

সিরাজগঞ্জের শাহজাদপুরে ৪ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে। এ অভিযোগে রিকশাচালক হুমায়ুন কবিরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। সে পাবনার চাটমোহর উপজেলার সন্দভার গ্রামের গাজিউর রহমানের ছেলে। শাহজাদপুর থানার ওসি শাহীদ মাহমুদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষিতা শিশুটির বাবা সিএনজি অটোরিকশাচালক শাহজাদপুর পৌর এলাকার খঞ্জনদিয়ার মহল্লায় ভাড়া বাড়িতে থাকেন। ধর্ষকও পাশের বাড়িতে ভাড়া থাকার সুবাদে ওই শিশু কন্যাকে আদর করতো। 

রোববার সন্ধ্যায় শিশুটি বাড়িতে একা খেলা করছিল। এ সুযোগে লম্পট রিকশাচালক তাকে বিশেষ কৌশলে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওই শিশু বিষয়টি তার মাকে জানালে রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় চিকিৎসকের কাছে প্রথিমিক চিকিৎসা দেয়া হয়। রক্তক্ষরণজণিত কারণে শিশুটির অবস্থার অবনতি হলে তাকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সোমবার বিকেলে ওই কমপ্লেক্স থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বিক্ষোভ-মিছিল করেছে এলাকাবাসী। ওইদিন দুপুরের দিকে পৌর এলাকার একই মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories