শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৩ ব্যক্তিকে অপহরণের পর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১৫৪ বার

রবিবার(১৫ মে) সকালে সরফভাটার মিরেরখীল বড়খোলা পাহাড়ে কাজ করতে গিয়ে এজাহার (৬০), জাফর (২১) ও বাচা (৫০) নামে ৩ ব্যিক্ত অপহরণের শিকার হয়েছে। পাহাড়ী সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে বলে জানা যায়। তবে পুলিশ থবর পেয়ে অল্প সময়ের মধ্যেই তাদের উদ্ধার করতে সক্ষম হয়েছে।

জানা যায়, ওই ৩ ব্যক্তি প্রতিদিনের ন্যায় সরফভাটার মিরেরখীল বড়খোলা পাহাড়ে কাজ করতে যায়। সেখান থেকে পাহাড়ি সন্ত্রাসীরা তাদের ধরে নিয়ে যায়। পরে অপহরণের বিষয়টি এলাকায় জানাজানি হলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশকে খবর দেয় স্থানীরা। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধারে অভিযান চালিয়ে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করে।
সূত্রে আরো জানা যায়, অপহরণকারী সন্ত্রাসীরা সরফভাটা ও আশেপাশে এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছে।

এ বিষয়ে সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ফরিদ উদ্দীন চৌধুরী বলেন, অপহরণকৃত ২ জন ব্যক্তি আমার ২নং ওয়ার্ডের বাসিন্দা। তাদের আদি বাড়ি এখানে হলেও তাঁরা বর্তমানে ১নং ও য়ার্ডে বসবাস করে অন্যজন কক্সবাজার জেলা বাসিন্দা দীর্ঘদিন ধরে সরফভাটায় কাজ করেন।

এদিকে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম জানান, পাহাড় থেকে তিন ব্যক্তিকে অপহরণ করা হয়েছে এমন খবরের ভিত্তিতে আমরা সাথে সাথে অভিযানে বেরিয়ে পড়ি, সারাদিন আমরা পাহাড়ের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার না করতে পেরে অবশেষে উন্নতি প্রযুক্তি ব্যবহার করে সন্ধ্যার দিকে তাদেরকে বড়খোলা সুন্দরী পাহাড় থেকে অপহরণকৃত তিন ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে তারা আমাদের পুলিশ হেফাজতে রয়েছে পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সন্ত্রাসীরা কেন অপহরণ করেছে ? তাদের কি দাবি ছিল ? এমন প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে পরে জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories