শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতার এড়াতে কার্নিশ থেকে পড়ে গাজীপুর সিটির সাবেক কর্মকর্তার মৃত্যু ঢাকার চারপাশের নদীদূষণ রোধে কর্মপরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর কুড়িগ্রামের উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠান সরকারকে ব্যর্থ করতে একটি দল চক্রান্ত চালিয়ে যাচ্ছে : রিজভী মিরপুরে ফ্ল্যাট পাবেন জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবার: গণপূর্ত প্রতিমন্ত্রী হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের বাণিজ্য চায় ভারত-রাশিয়া আইআরজিসি-সংশ্লিষ্ট ৩ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ গেমস ॥ ইতিহাস গড়ার পরদিনই সর্বনাশ, আগুনে পুড়ে ছাই কিংবদন্তি সাঁতারুর বাড়ি তুরস্কে বীরের সংবর্ধনা পেলেন সালাহ

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৬৩ বার

টঙ্গীতে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মরকুনস্থ টিঅ্যান্ডটি বাজার রহমান মার্কেটের একটি মেসে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার দুজনকে অভিযুক্ত করে টঙ্গী পূর্ব থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগী ওই নারী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শফিকুল ইসলাম (৪০) ও ফিরোজ (৩৫) গা ঢাকা দিয়েছেন।
মামলা এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী তার স্বামীর সঙ্গে ভাড়া বাসায় বসবাস করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। অভিযুক্ত শফিকুল ইসলাম ও ফিরোজ মরকুন টিঅ্যান্ডটি বাজারস্থ রহমান মার্কেটের মেসে থাকে। শুক্রবার রাত ১১টার দিকে ভুক্তভোগী নারীর বাসা থেকে তার স্বামীকে ডেকে মেসে নিয়ে মারধর করেন শফিকুল ইসলাম।
সহযোগী ফিরোজকে মারধরের খবরটি বাসায় গিয়ে জানালে, স্বামীকে ছাড়াতে দ্রুত ঘটনাস্থলে যায় ওই নারী। এ সময় ফিরোজ তার স্বামীকে মেসের রুম থেকে বের করে অন্য রুমে নিয়ে যায় এবং ভুক্তভোগী নারীকে সফিকুল ইসলামের রুমে আটকে রাখে।
পরে তারা রাতভর ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাাথমিক চিকিৎসা দেন। পুলিশ ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎমিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories