শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ অবৈধ পথে মালয়েশিয়াগামী বোট থেকে ১১ মানবপাচারকারীসহ ৭৬ জন উদ্ধার বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা পুলিশে যুক্ত হলো নতুন ‘বিশেষ ইউনিট’, উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ময়মনসিংহে জামালপুর থেকে ঢাকাগামী রাজীব বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত ‎টঙ্গীতে ১৫ হাজার ইয়াবাসহ নারী মাদককারবারি আটক ‎ ফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত হুতিদের ৪ ড্রোন ও ২ ক্ষেপণাস্ত্র ধ্বংস করলো সৌদি

লালমনিরহাটে স্কুলপড়ুয়া ছাত্রীর ভুট্টা ক্ষেত থেকে মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১০২ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ককোয়াবাড়ি গ্রামে ফারজিনা আক্তার (১৩) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ০৭ টার সময়,স্থানীয় লোকজন ওই এলাকার একটি ভুট্টাক্ষেতে ফারজিনার মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।
ফারজিনা আক্তার ওই এলাকার আব্দুর রহমানের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা এখনো জানা না গেলেও স্থানীয়দের অভিযোগ তাকে ধর্ষণের পর হত্যা করা হতে পারে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, ওই এলাকায় ভুট্টাক্ষেতে আব্দুর রহমানের মেয়ে ও ৭ম শ্রেণীর শিক্ষার্থী ফারজিনা আক্তারের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আমি এই মাত্র ঘটনাস্থলে এসেছি। ভুট্টাক্ষেতে পানি থাকায় মরদেহটি উদ্ধারে একটু বিলম্ব হচ্ছে। সুরতহাল রিপোর্টের পর প্রাথমিক ধারনা করা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories