শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদিতে দুই ভাইসহ ৩ বাংলাদেশি অপহরণ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি ইতালিতে ঢাকাগামী বিমানের ভেতর ৭ ঘণ্টা ধরে আটকা আড়াই শতাধিক যাত্রী তুহিন হত্যার এক বছর, বিচার দাবিতে ব্যানার হাতে ছোট্ট তৌকির সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে: তথ্যমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল হাসানের পক্ষে বামবা ও শিল্পীদের প্রতিবাদ ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন শুভেন্দু অধিকারী মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের ৫২ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় করেছে হাইকমিশন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন

নাজিরপুরে সাড়ে ১০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

পিরোজপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মে, ২০২২
  • ৩০৩ বার

পিরোজপুরের নাজিরপুরে প্রায় সারে ১০হাজার লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১২মে) বিকালে উপজেলার  শ্রীরামকাঠী বন্দরে অভিযান চালিয়ে ওই তেল জব্দ করা হয়। এসময় ওই  বন্দরের ৪ ব্যবসায়ীকে মোট ৩৪  হাজার টাকা জরিমানা করা হয়। 
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আল-মামুনের নেতৃত্বে ওই বন্দরের এমএম ট্রেডার্সে অভিযান চালিয়ে ওই দোকানের    গোডাউনে থাকা ৩৭ ব্যারেল অবৈধ সয়াবিন তেল এবং একই বন্দরের আশা ট্রেডার্সে অভিযান চালিয়ে ১৪ ব্যারেল অবৈধ সয়াবিন তেল জব্দ করেন। এ সময় এম এম ট্রেডার্সের মালিক সুশিল কুমার  মন্ডলকে ১৫ হাজার টাকা এবং আশা ট্রেডার্সের মালিক মো. মতিউর রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
এ ছাড়া  অতিরিক্ত  দামে তেল বিক্রির দায়ে ওই  বন্দরের শাজাহান হাজীকে ৪ হাজার টাকা ও বিজয় মন্ডলকে ৫ হাজার টাকা জরিমানা করেন। 
উপজেলা সহকারী কমিশনার (ভুমি)  মো. আল মামুন জানান, এর আগে ওই দিন দুুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ওই সব  দোকানে ওই অবৈধ তেল থাকার তথ্য পান। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে মোট ১০হাজার ৪শত লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ করা হয়। 
জেলা বাজার মনিটরিং কর্মকর্তা মো. আব্দুল মান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাওয়া ওই তথ্য আমরা জাতীয় গোয়েন্দা সংস্থার জেলা কর্মকর্তাদের অবহিত করি। সে অনুযায়ী  ওই অবৈধ তেল জব্দ  করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories