বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে : রাষ্ট্রপতি ডেপুটি স্পিকারের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন আসাদ আলম সিয়াম নির্ধারণের চেয়ে বাড়তি ভাড়া নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ: ভোগান্তিতে যাত্রীরা গুজব ছড়ানোর আগেই ঠেকাতে চায় চট্টগ্রাম জেলা পুলিশ চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার ইয়েমেনের বন্দরশহরে সৌদির বিমান হামলা, নিহত ৬

স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি দান করে দেওয়ার ঘোষণা দিলেন তোফায়েল আহমেদ

অনলাইন ডেক্স
  • আপলোডের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ২৪০ বার

তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে’ নিজের স্থাবর ও অস্থাবর সব সম্পত্তি দান করার ঘোষণা দিলেন বরেণ্য রাজনীতিবীদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।

ভোলায় তোফায়েল আহমেদ ফাউন্ডেশনে উদ্যোগে সদর উপজেলা চত্বরে প্রতিবন্ধী কর্মসংস্থানের একটি অনুষ্ঠানে তিনি ঢাকা থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ ঘোষণা দেন।

তার নিজের নামে প্রতিষ্ঠিত ‘তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের’ পক্ষ থেকে প্রতিবন্ধী যুবককে ইজিবাইক দেওয়া হয়। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, তোফায়েল আহমেদ ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র্য মানুষের সেবায় পরিচালিত হবে হাসপাতাল, বৃদ্ধাশ্রম, শিক্ষাবৃত্তিসহ আর্তমানবতায় সেবামূলক কাজ। শুধু ভোলাতেই নয়, এ ব্যাপারে তিনি বলেন, ইতিমধ্যে তার মায়ের নামে বৃদ্ধাশ্রম গড়ে তোলা হয়েছে। মা ও বাবার নামে প্রতিষ্ঠা করা হচ্ছে আজাহার ফাতেমা মেডিকেল কলেজ। ওই কলেজের দায়িত্বে রয়েছেন তার মেয়ে ডা. তাসলিমা মুন্নী। ওই হাসপাতালও ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে, যেখানে বিনা টাকায় গরিব মানুষ চিকিৎসা সেবা পাবেন।

তোফায়েল আহমেদ বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে বলেন, তিনি (বঙ্গবন্ধু) আমাকে অতি স্নেহ করতেন। তার রাজনৈতিক সচিব করেছিলেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। রাষ্ট্রনায়ক হিসেবে তিনি সারাবিশ্বে প্রশংসিত। করোনা মোকাবিলায় এখন দেশে টিকার সংকট নেই, করোনাকালীন প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপ প্রশংসিত। তিনি দেশের মানুষের জন্য কাজ করছেন। এবারের বাজেটকে সময় উপযোগী বাজেট বলেও উল্লেখ করেন তিনি।

 ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী সহ এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেনসহ আরো অনেকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories