শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নোয়াখালীর চৌমুহনীর আগুন নেভাতে ছুটে গেলেন জেলা পুলিশ সুপার

নোয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৮৯ বার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চৌমুহনী বাজারের স্টেশন মার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাজারের ব্যবসায়ীরা প্রতিদিনের ন্যায় ইফতার নিয়ে ব্যস্ত ছিল এ সময় হঠাৎ স্টেশন মার্কেটের একটি দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে স্টেশন মার্কেটের ফার্মেসি, হার্ডওয়্যার, সিরামিক, প্লাস্টিক দোকানসহ অন্তত ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনতে জেলা ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে সরাসরি অংশগ্রহণ করেন নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম)। চৌমুহনীতে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই চৌমুহনী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। সন্ধ্যা ৬:৫৫ মিনিটে নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম (পিপিএম) এর তাৎক্ষণিক নির্দেশে মাইজদী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপরই চাটখিল, সোনাইমুড়ী, কোম্পানীগঞ্জ, ফেনী ও লক্ষীপুর থেকে ফায়ার সার্ভিসের ইউনিট গুলো চৌমুহনী বাজারের ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করে।এরপর ফায়ার সার্ভিসের সকল ইউনিটির প্রচেষ্টায় প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। চৌমুহনী ফায়ার স্টেশনের ডিউটি ম্যান আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যক্ষদর্শী রা জানান আগুন লাগার শুরুতে ফায়ারসার্ভিসের লোকজন আগুন নিভাতে হিমসিম খাচ্ছিল ঠিক তাৎক্ষণিক নোয়াখালীর পুলিশ সুপার নিজে এসে ফায়ার সার্ভিসের আরো টিম সদস্য বৃদ্ধি করে এবং তিনি নিজে এ আগুন নেভানোর কাজে অংশ গ্রহণ করেন। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,পানিসংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসের কর্মীদের। চৌমুহনী ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি। জেলার পুলিশ সুপার,মোঃ শহীদুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে চৌমুহনী বাজারে আগুন লাগার সংবাদ পাই, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে নোয়াখালী জেলা,ফেনী জেলা এবং লক্ষ্মীপুর জেলার ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেই। সকলের প্রচেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হয়েছি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories