শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
২৩ বছর অন্ধকার কারাগারে নুরুল ইসলাম সরকার, অবিলম্ভে মুক্তির দাবী জানান টঙ্গী ও গাজীপুরবাসী আগামীকাল শনিবার মহালয়া উদযাপনের মধ্যদিয়ে শুরু হবে সনাতনীদের দুর্গোৎসবের ক্ষণগণনা কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন দেশ ছাড়ার সময় বিমানবন্দরে আটকে দেওয়া হলো সেই আলোচিত মাহদীকে সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান কবি অ্যান কারসন সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব সবজির বাজারে ২ পেসার নিয়ে আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ স্ত্রীর সঙ্গে ৩৫ বছর আলাদা, যে কারণে বিচ্ছেদ হয়নি

লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা হত্যায় একজনের যাবজ্জীবন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১০৪ বার

বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষিকা সাবিনা নেসা (২৮) হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লন্ডনের একটি আদালত। কোচি সেলামাজ নামে ৩৬ বছর বয়সী ওই ব্যক্তিকে অন্তত ৩৬ বছর জেলে থাকতে হবে।শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) এ রায় ঘোষণা করেন।

পেশায় গ্যারেজ কর্মী সেলামাজ গত বছরের ১৭ সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে সাবিনা নেসাকে হত্যা করেন।নিহত সাবিনা নেসা দক্ষিণ-পূর্ব লন্ডনের লিউশামের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই ব্যক্তি সাবিনাকে অজ্ঞান না হওয়া পর্যন্ত মাথায় আঘাত করতে থাকে। পরে তাকে গলা চেপে ধরে হত্যা করে এবং তার কিছু কাপড় খুলে ফেলে এবং তার লাশ লুকানোর চেষ্টা করে।হত্যায় দণ্ডিত কোচি সেলামাজ পূর্ব সাসেক্সের ইস্টবোর্নের একটি গ্যারেজে কাজ করতেন। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর নারীদের প্রতি বিদ্বেষ তৈরি হওয়ায় গত বছরের ১৭ সেপ্টেম্বর  লন্ডনে যান কোচি। সেখানেই সাবিনা নিসাকে খুন করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories