সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে উন্নয়ন ও সংস্কার নিয়ে আইইবির মতবিনিময় সভা পানি, বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী সরকার খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে : আফরোজা খানম বিজিবির মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান মহাপরিচালকের পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন জাতিসংঘ সাধারণ পরিষদ, রোহিঙ্গা ও অভিবাসন সহযোগিতা নিয়ে খলিলুর-সারাহ কুক বৈঠক দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে সরকারের তিন ধাপের কৌশল তুলে ধরলেন ড. তিতুমীর সকল ধর্ম ও মতের মানুষকে কথা বলার সুযোগ দিতে সর্বোচ্চ চেষ্টায় থাকবো : ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ৩,১০০ রিঙ্গিত করার দাবি এমটিইউসির পেনাংয়ে বাংলাদেশ হাইকমিশনের মোবাইল কনস্যুলার ক্যাম্প, দুই দিনে পাঁচ শতাধিক প্রবাসীকে সেবা প্রদান

পটুয়াখালীতে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

পটুুয়াখালী প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২২৭ বার

পটুুয়াখালীতে ৫ম শ্রেণীর এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে এমন অভিযোগে শিশুটির বাবা বাদী হয়ে দু’জনকে আসামি করে থানায় মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার পটুুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামে। ভিকটিম উপজেলার ইটবাড়িয়া  ইউনিয়নের ডাকুরবুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। অপরদিকে অভিযুক্তরা হচ্ছেন-আলামিন জমাদ্দার (৩০) ও তার স্ত্রী ফাতেমা বেগম (২৬)।
মামলা সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ ওই শিক্ষার্থী তার এক সহপাঠীকে নিয়ে বাড়িতে থাকাকালে মাছ কাটার কথা বলে আলামিনের স্ত্রী তাদেরকে ডেকে নিয়ে যায় । তার স্বামীর কাছে নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে কু-প্রস্তাব দেয়। ওই শিক্ষার্থীরা তার প্রস্তাবে রাজি না হলে এক পর্যায় ভয়ভীতি দেখায়। আলামিনের স্ত্রী ফাতিমা ভিকটিমের দু’হাত চেপে ধরে এবং আলামিন মুখে গামছা বেঁধে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। অপরদিকে ভিকটিমের সহপাঠীকেও ধর্ষণের চেষ্টা করলে সে ছুটে গিয়ে ভিকটিমের পরিবারকে ঘটনা জানায়। ভিকটিম উদ্ধারের পর স্থানীয় একটি কুচক্রী মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। এ ঘটনায় ভিকটিমের বাবা থানায় গিয়ে মামলা রুজু করেন। 
থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, ভুক্তভোগীর বাবা মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে অপরদিকে মেডিক্যাল পরীক্ষার জন্য ভিকটিমকে জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories