শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী দ্রুত সময়ে পুঁজিবাজারে নতুন কোম্পানি তালিকাভুক্ত হবে : বিএসইসি চেয়ারম্যান সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও বাংলাদেশের অর্থনীতি কিছুটা শ্লথ হলেও স্থিতিস্থাপকতা বজায় রয়েছে : এডিবি মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি চলচ্চিত্র অনুদান কমিটিতে আওলাদ হোসেন সুন্দর ও মনোরম পরিবেশ বেঁচে থাকার জন্য সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠাবে সরকার: প্রবাসীকল্যাণ মন্ত্রী পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত

কৃষি জমি নষ্ট করে শিল্পায়ন নয় : কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৭৭ বার

কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশে শিল্পায়ন হচ্ছে। শিল্পকারখানা না থাকলে ছেলেমেয়েদের কাজের সুযোগ নেই। দেশে শিল্পকারখানাও হতে হবে। তবে তা কৃষি জমি নষ্ট করে নয়।আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ১০টায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগ-বানিয়াজুরি এলাকায় ব্রি ধান ৯২ জাতের বীজ উৎপাদনকারী ব্লকের কৃষকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, শিক্ষিত ছেলেমেয়েরা মাঠে কাজ করতে চায় না, কাজও নেই। আমরা মেশিন ব্যবহারের দিকে ঝুঁকছি। আমরা দিচ্ছি কম্বাইন হার্বেস্টার, ধান লাগানোর যন্ত্র, ধান মারাইয়ের যন্ত্রসহ বিভিন্ন কৃষিযন্ত্র।তিনি বলেন, প্রতি বছর আমাদের ২৪ হাজার কোটি টাকার ভোজ্য তেল আমদানি করতে হয়। সম্প্রতি ইউক্রেনের যুদ্ধ, করোনা এই সকল কারণে বিদেশ থেকে তেল আসছে না। ৬০০ ডলার টনের ভোজ্য তেল বেড়ে হয়েছে ১৮০০-২০০০ ডলার টন। শিপের ভাড়া বাড়ছে, জাহাজের ভাড়া বাড়ছে। তার জন্য তেলের দাম কমানো যাচ্ছে না।মন্ত্রী বলেন, বাংলাদেশে যদি কৃষি না হয় দেশ টিকে থাকবে না। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরবর্তী সময় থেকে সেখান থেকে গম আসে না। ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন দেশে দুর্বিক্ষ হাতছানি দিয়েছে। কাজেই কৃষিতে স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে।দেশে খাদ্যশস্য যথেষ্ঠ আছে, কোনো হাহাকার নেই মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, সাংবাদিক, সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও বিএনপির ফখরুল ইসলাম প্রতিদিন টেলিভিশনের সামনে আসেন। তাদের বক্তব্য- বাংলাদেশ ডুবে গেল, বাংলাদেশের মানুষ না খেয়ে মরল। এরকম একটা অবস্থা। মনে হয় যে, বাংলাদেশে দুর্বিক্ষ, শকুনেও লাশ খেয়ে শেষ করতে পারবে না। এমন একটা পরিস্থিতি বাংলাদেশে চলতেছে।

মন্ত্রী বলেন, ২০০৩-০৬ সালে খালেদা জিয়া, তারেক জিয়া ক্ষমতায় ছিল। এ সময় প্রতি বছর শত শত মানুষ আশ্বিন-কার্তিক মাসে মঙ্গার কারণে না খেয়ে মারা গেছে। এই ১৩ বছরে শেখ হাসিনা সরকারের আমলে একজন মানুষ না খেয়ে মারা গেছে এই তথ্য যদি কোনো সাংবাদিক দেখাতে পারে, তাহলে মন্ত্রীত্ব ছেড়ে দেব।তিনি বলেন, ব্রি ধান ৯২ জাতের প্রশংসা করে মন্ত্রী বলেন, একজন শ্রমিক, দিনমজুর, রিকশাচালক- সেও সরু চাল খেতে চায়। ৯২ জাতের ধান থেকে পাওয়া চাল চিকন। এ যাবত কালের সবচেয়ে বেশি উৎপাদনশীন ৯২ জাতের ধান। কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রতি শতকে কমপক্ষে এক মণ ধান পাওয়া যায়। ধান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা প্রতিনিয়ত গবেষণার মাধ্যমে নতুন-নতুন জাত উদ্ভাবন করছে। আমরা এর সুফল পেতে শুরু করেছি। সবার মুখে পুষ্টিকর খাবার দেওয়ার জন্য আমরা সরকারের পক্ষ থেকে চেলেঞ্জ গ্রহণ করেছি।এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, ঘিওর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories