দৈনিক সূর্যোদয়ের ১০ম বর্ষপুর্তি উপলক্ষে চট্টগ্রামে প্রেস ক্লাবে সকাল ১১ টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
আলোচনার সভার শুরুতে সূর্যোদয়ের সম্পাদক মন্ডলীর সভাপতি ভার্চুয়াল ভাবে সভার উদ্ভধোন করেন। এরপর বক্তব্য রাখেন সূর্যোদয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান সোমেন সরকার। সভায় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, মহানগর আওয়ামী লীগ নেতা কে বি এম শাহজাহান, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পার্থসারথি। চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, মহানগর ছাত্রলীগ নেতা পঙ্কজ রায়, ১৬ নং চকবাজার ওয়ার্ড কাউন্সিলর নুর মোস্তফা টিনু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদুল আলম রিন্টু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা দোলন বৈষ্ণব, আব্দুল বাতেন, মোহাম্মদ ফয়সাল বাদশা। এছাড়া বোধন আবৃত্তি পরিষদের শিল্পীবৃন্দসহ চট্টগ্রাম শিল্পী সংস্থার পক্ষ থেকে তপন দাশ, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী লিপি সেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রবীন সাংবাদিক মাখন লাল সরকার। সূর্যোদয়ের ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ জাকির। চট্টগ্রাম ক্যান্টমেন্ট কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপিকা পিউ সরকার। মোমিন রোড ছাত্রলীগের সদস্য নুরুল আলম টিপু, সেতু দে, অমি ধর, মোঃ মামুন, রেলওয়ে শ্রমিকলীগ নেতা শান্তনু দাশ, দৈনিক খবরের চট্টগ্রাম প্রতিনিধি রনজিত শীলসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপিস্থত ছিলেন।এ সময় মেয়র রেজাউল করিম দৈনিক সূর্যোদয়ের সম্পাদক মন্ডলীর সভাপতি শুভ্রত শুভ্র কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় তিনি বলেন, সত্য প্রকাশে অবিচল এই পত্রিকা যেনো মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আজীবন নির্ভীক ভাবে খবর প্রকাশ করে। সাংবাদিকতা পেশাকে যেনো সঠিক ভাবে মুল্যায়ন করা হয়, তিনি দীর্ঘক্ষন বক্তব্য দেয়াকালে সাংবাদিক ও সাংবাদিকতা পেশাসহ প্রধামন্ত্রী শেখ হাসিনা, জাতির জনক শেখ মুজিবুর রহমান কি ভাবে গণমাধ্যমের প্রতি নিবেদিত ছিলেন এবং আছেন তার বর্ননা দেন। পরিশেষে তিনি আবারো সূর্যোদয়ের সম্পাদকসহ সকল কলাকুশলীদের ধন্যবাদ দিয়ে উক্ত আলোচনা সভা সমাপ্তি ঘোষনা করেন।
Leave a Reply