শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ আজ দেবীর বোধন, কাল থেকে শুরু শারদীয় দুর্গোৎসব উত্তরায় ২ ঘণ্টা পর সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিসকক্ষে নারী পুরুষ শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল ৮ মাসে প্রশাসনে রদবদল: ২ হাজারের বেশি বদলি-পদায়ন, বাধ্যতামূলক অবসরে ৩২ জন কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে মিথ্যা কন্টেন্ট যে বানায়, আর যারা শেয়ার করে সবাই অপরাধী: মেহজাবীন চৌধুরী ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা আগামী ১২ দিন বন্ধ থাকবে পঞ্চগড়ের বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি বজায় রাখা জরুরি: আইএমএফ শারদীয় দূর্গােউৎসবে মণ্ডপের নিরাপত্তা ইস্যুতে পুলিশের একগুচ্ছ পরামর্শ

টঙ্গীতে তারাবি নামাজের সময় মসজিদে আগুন, আহত- ২

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৪৯৫ বার

টঙ্গীতে প্রহেলা রমজানের তারাবি নামাজ পড়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে মসজিদে মুসুল্লিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এতে করে ২ মুসল্লি আহত হন। এছাড়াও মসজিদের বেশ কয়েকটি এসি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে কর্তৃপক্ষ দাবী করেন।
জানা যায়, শনিবার রাত সাড়ে ৮ টায় টঙ্গীর উত্তর আরিচপুরস্থ গাজীবাড়ি শাহী জামে মসজিদে শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি তারাবি নামাজ পড়ার সময় হঠাৎ বৈদ্যুতিক শটসার্কিট বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এ সময় মূহমূহ শব্দে বেশ কয়েকটি বৈদ্যুতিক বাতি বিস্ফোরিত এবং বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিতি এসি জ¦লে মারাত্বক ক্ষতি হয়। এসময় মসজিদে মুসল্লিদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। গুড়োহুড়ি করে মসজিদ থেকে বের হতে গিয়ে ২ মুসল্লি সাময়িক আহত হন।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট, বিদ্যুৎ বিভাগ এবং থানা পুলিশের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, রাতে মসজিদে প্রথম তারাবি নামাজ অনুষ্টিত হয়। এ সময় বিদ্যুতের অতিরিক্ত লোড পড়ায় শট সার্কিটে আগুন ধরে যায়। এতে বৈদ্যুতিক লাইন, মসজিদেও বেশ কয়েকটি শীততাপ নিয়ন্ত্রিতি এসি, বৈদ্যুতিক বাতি ক্ষতিগ্রস্থ হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories