সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন

টঙ্গীতে কিশোরী ধর্ষণ ॥ ধর্ষক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০০ বার

টঙ্গীতে বাড়ীওয়ালা কর্তৃক ভাড়াটিয়া এক কিশোরী (১৪) কে জােরপূর্বক ধর্ষণ ও পরে তার মা এবং পরিবারের সদস্যদের মারধর করে এলাকা ছাড়া করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত বাড়ীওয়ালা জুয়েল রানা (৪০) কে টঙ্গী পূর্ব থানা পুলিশ গ্রেফতার করেছে। স্থানীয় মরকুন টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে টঙ্গী পূর্ব থানায় মামলা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়েল রানা গাজীপুরের টঙ্গী পূর্ব থানার মরকুন টেকপাড়া এলাকার বাসিন্দা নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগীর মা পারভীন বেগম ও মামলা সূত্রে জানা যায়, জুয়েল রানা সেনা বাহিনীর অবসর প্রাপ্ত গাড়ি চালক। পারভিন তার দুই মেয়ে নিয়ে ওই এলাকায় জুয়েলের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি গার্মেন্টসে চাকুরী করে আসছে। গত ১৮ ডিসেম্বর, ২০২১ ইং সকালে প্রতিদিনের ন্যায় মেয়েকে বাসায় রেখে পারভীন তার কর্মস্থলে চলে যায়। ওইদিন অভিযুক্ত জুয়েলের স্ত্রী তামিমা বেগম তার বাবার বাড়িতে থাকায় বাসা ফাঁকা ছিলো। এ সুযোগে সকাল ১০ টার দিকে মিষ্টি খাওয়ানোর কথা বলে কিশোরীর ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে জুয়েল। বিষয়টি কাউকে না জানানোর জন্য অভিযুক্ত জুয়েল কিশোরীকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদর্শণ করে। ঘটনার একদিন পর ভুক্তভোগি ও তার মাকে মারধর করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়ে বাড়ি বের করে দেয় সে। পরে তারা একই এলাকার সুজনের বাড়িতে বাসা ভাড়া নেয়। এলাকা না ছাড়ায় গত বৃহস্পতিবার স্ত্রীকে দিয়ে বাসায় ডেকে এনে পূনরায় কিশোরীকে মারধর করে ও বিভিন্ন হুমকী প্রদান করে জুয়েল। উপায়ন্ত না পেয়ে শুক্রবার রাতে ধর্ষিতা’র মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জুয়েল রানাকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। পরে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু শেষে গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে এবং কিশোরীকে ডাক্তারী পরিক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগিকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে ও অভিযুক্তকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories