সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, ৩ নার্সকে বদলি স্বাধীন দেশে কোনো ‘আয়নাঘর’ থাকবে না : রাষ্ট্রপতি বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন সোমবার মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা সেপ্টেম্বর থেকে ২ লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া নাফ নদীতে বিজিবির বিশেষ অভিযান: ইয়াবাসহ ৩ মাদক পাচারকারী আটক রাজধানী ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত অটোরিকশা ডিএমপিতে রদবদল, নতুন দায়িত্বে ৮ ডিসি-এডিসি

নির্বাচনী সহিংসতা : সাতকানিয়ায় নিহত-২

চট্রগ্রাম প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩০ বার

চট্রগ্রামের সাতকানিয়ার নলুয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় ১২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ৮ নম্বর ওয়ার্ডের মরফলা বোর্ড কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম তাসিফ (১২)।  সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে বাজালিয়ায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে মো. আব্দুর শুক্কুর (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব তালুকদার।জানা গেছে, সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এতে  গুরুতর আহত হয় শক্কুর। পরে তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।  কেরানীহাট মা ও শিশু হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. রাকিব উদ্দিন বলেন, সকাল ১১টার দিকে শুক্কুর নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ছিলেন তিনি। শুক্কুরের সঙ্গে থাকা লোকজন দেখে মনে হয়েছে, নির্বাচনে দায়িত্ব পালন করছিলেন তারা।  

বাজালিয়া ইউনিয়নে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হয় বলে শুনেছি। তবে ঘটনাটি কেন্দ্রের মধ্যে ঘটেনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories