বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈরে হঠাৎ করেই মেয়ে হয়ে গেল ছেলে, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হামের চিকিৎসায় ঋণগ্রস্ত ৮৯% পরিবার, সঞ্চয় ভেঙেছে ৬১ শতাংশের: জরিপ ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাড়ি: রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড় গণমাধ্যম যেন হাসিনার বক্তব্য প্রচার না করে, করলে ব্যবস্থা নেবে সরকার এমবাপ্পেকে বাংলাদেশে আনবে সরকার দুই সপ্তাহের জন্য দেশে ফিরেছেন ইলিয়াস কাঞ্চন জাহের আলভীর জামিন, মুক্তিতে কোনো বাধা নেই মালয়েশিয়ার প্রতিনিধি দলকে স্বাগত জানাল ঢাকার বোয়েসেল সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে দেশে ঢুকলো দশ ট্রাক ভারতীয় কাঁচা মরিচ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

রাজবাড়ী প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ১০৭ বার

মেয়া‌দোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার (২৬ জানুয়ারি) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী রাজবাড়ী জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্তের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন।প্রেসবিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, ছাত্রলীগ রাজবাড়ী শাখার আগামী নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে ১৫ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক মেহেদী হাসান বাপ্পী, উপ-মানবসম্পদ সম্পাদক হীরন ভূইয়ার কাছে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ওই প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লেখিত দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতারা জেলায় সশরীরে উপস্থিত হয়ে আগ্রহী পদ-প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত সংগ্রহ করবেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories