টঙ্গীতে খেলার কথা বলে ঘরে ডেকে দুই শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগে শামসুল হক ওরফে খোরশেদ (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার এর ৯৯৯ এ ফোনের পরিপ্রেক্ষিতে টঙ্গীর সাতাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছন স্থানীয় পুলিশ। গ্রেপ্তারকৃত খোরশেদ কিশোরগঞ্জ জেলার ভাটিভাঙ্গাটিয়া গ্রামের মৃত গাজী মাহমুদের ছেলে।
টঙ্গী পশ্চিম থানার অিফসার্স তদন্ত মো. জাহিদুল ইসলাম জানান, ৯৯৯-এ খবর পেয়ে বিষয়টি নিয়ে কাজ শুরু করেন তারা। একজন ভিকটিমকে উদ্ধারের পর আরও একজনকে ধর্ষণ করার কথা জানতে পারে পুলিশ। ভিকটিমদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে খোরশেদকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোরশেদ অপরাধের কথা স্বীকার করেছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে নিয়মিত আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। তিনি আরো জানান, ভিকটিম দুই শিশু কন্যার পরিবার দরিদ্র ও অসহায়। তাদের বয়স ৬ এবং ৯ বছর। তাদের দু’জনেরই মা নেই। তাদের পরিবার বিষয়টা প্রকাশ করতে দেরি করায় পুলিশ দেরিতে ঘটনা জানতে পারে।
এব্যাপারে লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী শিশু দুটির পরিবার মুখ খুলতে অপারগতা প্রকাশ করেন।
Leave a Reply