সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার বিপিসি চেয়ারম্যানের দায়িত্ব পেলেন জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব জিয়াউল হক বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ রাশেদুল হক ফেনীতে ৫০ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বিজিবি প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ করবে সরকার পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার ঘটনাস্থল পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, গ্রেফতার-৩ সংযুক্ত আরব আমিরাত থেকে বেনজীরকে দেশে ফেরাতে ‘ল ফার্ম’ নিয়োগ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ওমানে বর্ণাঢ্য বাংলা কনসার্ট, হাজারো প্রবাসীর মিলনমেলা এফবিসিসিআই-এর নতুন প্রশাসক মো. ফজলুল হক

মাদ্রাসার দুই শিশু ছাত্রকে বলাৎকার : শিক্ষকের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ১৩৩ বার

টঙ্গীতে ১০ বছর বয়সের দুই মাদ্রাসার শিশু ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় ভূক্তভোগী এক ছাত্রের বাবা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এ মামলাটি করেছেন বলে জানা গেছে।

জানা যায়, গত সোমবার রাত দুইটার দিকে মাছিমপুরের একটি মাদ্রাসার শিক্ষক ওই ছাত্রদের বলাৎকার করার পর এলঅকায় বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় টঙ্গী থানার এসআই শফিক ওই দুই ছাত্রকে উদ্ধার করেন। পরে রাতেই মামলাটি নথিভূক্ত করা হয়।

অভিযুক্ত শিক্ষক শাহ আলম (৩৬) ওই মাদ্রাসার নূরানী বিভাগের শিক্ষক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

ভুক্তভোগী এক শিশুর বাবা জানান, তার শিশু সন্তান ওই মাদ্রাসায় নূরানী বিভাগে পড়ত। সোমবার রাত দুইটার দিকে ঘুমন্ত অবস্থায় জোর করে মাদ্রাসার নীচতলায় দুই ছাত্রকে ডেকে নিয়ে জোরপূর্বক বলাৎকার করেন।

একই সঙ্গে বিষয়টি জানাজানি হলে ওই দুই শিশুকে মেরে ফেলার হুমকিও দেন তিনি। মঙ্গলবার সকালে তার ছেলে অসুস্থ হয়ে পড়লে সে বিষয়টি পরিবারকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে এ ঘটনা জানালে তারা অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন।

মাদ্রাসার মোতয়াল্লি মামুন উর রশিদ জানান, আমরা বিষয়টি শুনেছি কিন্তু ঘটনার পর থেকেই ওই শিক্ষক পলাতক রয়েছেন। আমরা তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।
টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাথে জড়িত শিক্ষককে গ্রেফতারেরর চেষ্টা চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories