রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

২ বাংলাদেশি শিক্ষার্থীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ১৮৯ বার

দিনাজপুরের হিলি সীমান্তে ঘুরতে গেলে দুই মাদ্রাসাছাত্রকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে হিলি সীমান্তের ২৮৫/১০ এস পিলারের কাছ থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। তাদের ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকে বসেছেন বিজিবির সদস্যরা।

আটক দুই কিশোর হলেন আলীহাট গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রুহুল আমিন এবং একই এলাকার আরমান আলীর ছেলে রিফাত হোসেন। তারা দুজনই আলীহাট গাজী আমিনিয়া মাদ্রাসার ছাত্র।

এ বিষয়ে ২০ বিজিবি ব্যাটালিয়ানের ক্যাম্প কমান্ডার ইয়াছিন আলী বলেন, সকালে ওই দুই ছাত্র হিলি বাজারে টিকা নিতে আসেন। টিকাগ্রহণ শেষে ভারতের পাশে সীমন্তে ঘুরতে যায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ধরে নিয়ে যায়। তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দিলে তারা দুই মাদ্রাসাছাত্রের জন্মসনদ নিয়ে আসতে বলেন। বিকেল ৪টার দিকে উভয়দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের নিয়ে সীমান্তের ২৮৫/১০এস পিলারের কাছে পতাকা বৈঠক শুরু হয়। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories