শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য

১২ ডিসেম্বর টেলিটকের পরীক্ষামূলক ফাইভ-জি চালু

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১২৩ বার

ডিজিটাল বাংলাদেশ দিবস ১২ ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফাইভ-জি। রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এই সেবা চালু করবে বলে জানিয়েছেন অপারেটরটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন।
রাজধানীর গুলশানে বিটিসিএল এক্সচেঞ্জ ভবন মিলনায়তনে টেলিটক আয়োজিত ‘ফাইভ-জি প্রযুক্তি ও টেলিটকের প্রস্তুতি’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়।

ফাইভজির পরীক্ষামূলক অপারেশন সফল হলে ২০২২ সালের মধ্যে ফাইভ-জি সীমিত পরিসরে রাজধানীতে চালু করা হবে। ঢাকায় টেলিটকের ২০০টি টাওয়ারের মাধ্যমে এই সেবা চালু করা হবে।কর্মশালায় টেলিটকের মহাব্যবস্থাপক শেখ ওয়াহিদুজ্জামান, উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।এর আগে ফাইভ-জি সেবা চালু করতে তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পায় টেলিটক। প্রতিষ্ঠানটি তরঙ্গ বরাদ্দ পেতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করলে ২৫৪তম কমিশন বৈঠকে টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়।এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান, টেলিটক নিজেদের উদ্যোগে রাজধানীর গুরুত্বপূর্ণ ৫টি এলাকায় (সাইট) প্রাথমিকভাবে ফাইভ-জি সেবা চালু করবে। পরবর্তীকালে একটি প্রকল্পের আওতায় ঢাকাকেন্দ্রিক ২০০টি সাইটে এই সেবা চালু করা হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories