মাছের মধ্যে চিংড়ি মাছ অন্যতম। সিংহভাগ মানুষ চিংড়ি মাছ পছন্দ করে না। আর যে কোন সবজির সঙ্গে চিংড়ি মিশিয়ে রান্না করলে সেটি খুব স্বাদযুক্ত হয়। চিংড়ি মাছের বিভিন্ন রেসিপি জেনে ঘরে বসে রেঁধে ফেলুন খুব সহজেই।
উপকরণ: চিংড়ি- ৬০০ গ্রাম, মরিচের গুঁড়া-২ চা চামচ, হলুদ গুঁড়া-আধা চা চামচ, তেল-৫ টেবিল চামচ, ধনিয়া গুঁড়া-দেড় টেবিল চামচ, লবণ-স্বাদ মতো,আদা-রসুন বাটা-দেড় টেবিল চামচ, পেঁয়াজ- ১ টেবিল চামচ (মিহি কুচি), কারি পাতা- ৮টি, পানি আধা কাপ।
প্রস্তুত প্রণালি : একটি বড় পাত্রে চিংড়ি, লবণ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া ও আদা-রসুন বাটা একসঙ্গে মেখে নিন। ম্যারিনেট করে রেখে দিন ১০ থেকে ১৫ মিনিটের জন্য। ফ্রাই প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন সোনালি করে। মসলা মাখা চিংড়ি দিয়ে দিন প্যানে। কারি পাতা দিয়ে নাড়তে থাকুন। সামান্য পানি দিয়ে ঢেকে দিন প্যান। ৫ থেকে ৮ মিনিট রান্না হতে দিন। ঢাকনা নামিয়ে আবার নেড়ে দিন। ভাজা হলে লেবুর রস ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।
Leave a Reply